নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বললেন চিত্রনায়িকা প্রিয়মনি। বেঙ্গল মাল্টিমিডিয়া করপোরেশন প্রযোজিত নতুন এ সিনেমায় আরও চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তিনি বলেন, “দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই ভিন্নতা পাবেন আশা রাখি।”
সিনেমাটি পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকদার। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক।
মাসুদ মহিউদ্দীন বলেন, ‘নির্মাণের ক্ষেত্রে সব সময় আমি একটি বিষয় বিশ্বাস করি, তা হচ্ছে টিমওয়ার্ক। আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি।’
শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ দেশের নানা প্রান্তে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) আরটিভির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান এবং অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব।