ছেলের জন্মদিনে আবেগে ভাসলেন শুভশ্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৯:৩৯ পিএম

ছেলের জন্মদিনে আবেগে ভাসলেন শুভশ্রী

টলিউড অভিনেত্রী  শুভশ্রী ও পরিচালক রাজের ঘরে আসে তাঁদের ছেলে ইউভান। রবিবার (১২ সেপ্টেম্বর) এক বছর পূর্ণ করল রাজ-শুভশ্রীর ওয়ান্ডারবয় ইউভান। বেশ কয়েক দিন আগেই ছেলের জন্মদিনের কথা সোশ্যাল মিডিয়ায় জানান মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানের এক বছরের জন্মদিনের কয়েকদিন আগেই ছেলেকে নিয়ে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছেলেকে বার্থডে উইশ করে শুভশ্রী লেখেন, ‘আমার মা হওয়ার একবছর হ্যাপি বার্থ ডে মাই জান’।

জন্মের পর থেকেই স্টার রাজ-শুভশ্রীর ছেলে ইউভান চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সে। তার কাণ্ড কারখানায় দেখতে পছন্দ করেন নেটিজেনরাও। ছেলেকে নিয়ে কাটানো নানা মুহূর্তের ছবির শেয়ার করে নেন তাঁরা। তাই ইউভানের জন্মদিনের সকালে শুভশ্রী-রাজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে নেটনাগরিকদের।

টলিপাড়ায় প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের পর অনেকেই ভেবেছিলেন হয়তো হারিয়ে গিয়েছেন শুভশ্রী। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসার গড়েন নায়িকা। বিয়ের দু-বছরের মাথায় জন্ম হয় ইউভানের। এসময় বেশ ওজন বেড়ে যায় অভিনেত্রীর। একারণে সবাই ভাবছিলো তার ক্যারিয়ার হয়তোবা শেষ।

তবে সে সবে কানে দেওয়ার পাত্রী নন শুভশ্রী। নিজেকে নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী। মা হওয়ার পর স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি হয় সব নারীদেরই। তবে তাড়াহুড়ো করে ওজন কমাতে বিশ্বাসী নন নায়িকা। তাই ধীরে-সুস্থ যোগাসনের সাহায্যে ওয়েট লস করছেন রাজ ঘরণী।

এদিকে, পাশাপাশি দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন শুভশ্রী। সিনেমার শ্যুটিং শুরু করেছেন অঙ্কুশের সঙ্গে। বাবা যাদবের সিনেমার গানের শ্যুটিং শেষ করলেন এই নায়িকা। এছাড়াও জি-বাংলায় প্রচারিত ‘ডান্স বাংলা ডান্স’এ  বিচারকের আসনে দেখা যাচ্ছে শুভশ্রীকে।চলতি বছর মহালয়ায় দেবী দুর্গার মহামায়া রূপে ধরা দেবেন টলিউডের এই অভিনেত্রী।

Link copied!