বলিউডের বর্তমানের টেলেন্টেড অভিনেত্রী বলা শ্রদ্ধা কাপুরকে। গান, নাচ, অভিনয় সকিছুতেই সেরা এই অভিনেত্রী। আজ ৩৪ তম জন্মদিন তার। স্যোশাল মিডিয়াতে সামনে এসেছে তার জন্মদিনের কিছু ছবি এবং ভিডিও। শুধু তাই নয় একসাথে দেখা মিলেছে তার পরিবার এবং প্রেমিকের।

মালদ্বীপে চাচাতো ভাইয়ের প্রিয়ঙ্ক শর্মা এবং শাজা মুরানির বিয়ের জন্য পরিবারসহ গিয়েছেন শ্রদ্ধা কাপুর। সাথে গিয়েছেন প্রেমিক রোহান শ্রেষ্ঠা। বিয়ের আগেই তাকে চমক দিয়েছেন সবাই মিলে। সমুদ্রের ধারে উযযাপন করা হয়েছে তার জন্মদিন। আর সেই মুহূর্তের ছবি এসেছে সকলের সাথে। ছবি শ্রদ্ধা এবং তার প্রেমিক রোহানকে একসাথে দেখে আনন্দিত তার ভক্তরা।

জন্মদিনে শ্রদ্ধার খুশির যেন সীমা নেই, বলা যায় আনন্দে আকাশে উড়ছেন তিনি। কারন প্রেমিক, পরিবার এবং প্রিয়জনদের সাথে জন্মদিন উযযাপন করেছেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে কেটেছে রঙ্গিন কেক। এছাড়াও দেখা গিয়েছে প্রেমিক রোহান ভালোবাসার সাথে তাকে ধরে রেখেছেন। কেক কাটা শেষে তার নাচের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে তিনি নোরা ফাতেহির ‘কামারিয়া’ গানে নাচছেন।

এছাড়াও ভাইয়ের বিয়েকে কেন্দ্র করে তার নাচের আরেকটি ভিডিও দেখা গিয়েছে, যেখানে তার ভাই, বোন এবং বন্ধু-বান্ধুবি সবাই মিলে আনন্দের সাথে নাচছে। সাদা রঙ্গের ফতুয়াতে তাকে অন্যরকম সুন্দর দেখা গিয়েছে। অভিনেত্রী শ্রদ্ধা এবং রোহানকে নিয়ে আগে গুঞ্জন শোনা গেলেও এ বিষয় নিয়ে কিছু বলতে দেখা যায়নি তাকে। তবে বিশেষ এই দিনে তাদের প্রেমের সত্যতা বেড়িয়ে এসেছে।