জন্মদিনেই মা হওয়ার সুখবর দেবেন ক্যাটরিনা?

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২২, ০৪:১৪ পিএম

জন্মদিনেই মা হওয়ার সুখবর দেবেন ক্যাটরিনা?

বলিউড হার্টথ্রুব নায়িকা ক্যাটরিনা কাইফের আজ ৩৯-তম জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন উদযাপন করছেন তিনি। তবে এবারের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে এমনই গুঞ্জন চাউর হচ্ছে। এই জন্মদিনে মা হওয়ার সুখবর দিতে চলেছেন ক্যাটরিনা আর ভিকি। এমন খবরই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যদিও ক্যটরিনাকে নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়। গেল বছরের ডিসেম্বরে এই তারকা বিয়ে করেন অভিনেতা ভিকি কৌশলকে। তারপর থেকেই বিভিন্ন সময় তার মা হওয়া নিয়ে গুঞ্জন উঠছে। তবে এতদিন তা ধোপে টেকেনি। কিন্তু এবারের এই দীর্ঘ অনুপস্থিতি নেটাগরিকদের মনে তার মা হওয়ার গুঞ্জনকে শিকড় ছড়ানোর সুযোগ করে দিচ্ছে। তবে এসব নিয়ে মুখ খুলতে নারাজ এই তারকা দম্পতি।

তবে ক্যাটের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এশিয়ানেট নিউজেবল দাবি করেছে, ‘ক্যাটরিনা কাইফ গর্ভবতী, ভিকি কুশল ও তিনি (ক্যাট) প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। এই সুখবর ক্যাটের জন্মদিনে প্রকাশের উচ্চ সম্ভাবনা রয়েছে।’

যদিও ক্যাটরিনা কাইফ নিজের জন্মদিন পালন করতে স্বামী ভিকি কুশলকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছেন এরই মধ্যে।

সেই সম্ভাবনা থেকেই সবাই ভাবছেন এই শুভদিনেই হয়ত অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিতে চলেছেন এই লাস্যময়ী। এরইমধ্যে ক্যাটরিনার বিভিন্ন পোস্টে তারা এমন মন্তব্য করে বেড়াচ্ছেন। তবে এর জবাবে কোনো মন্তব্য করছেন না এই তারকা।

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের হাতে আছে বর্তমানে ‘টাইগার থ্রি’, ‘মেরি ক্রিসমাস’, ‘জে লি জারা’ সিনেমা। অন্যদিকে ভিকি শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন। 

Link copied!