জামিনের পর প্রথম প্রকাশ্যে শিল্পা-রাজ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২১, ০২:২৩ পিএম

জামিনের পর প্রথম প্রকাশ্যে শিল্পা-রাজ

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন গত সেপ্টেম্বরে। টানা ২ মাস কারাবাসের জামিন পান তিনি। জেল থেকে বের হওয়ার প্রায় দেড় মাস পর শিল্পা ও রাজকে প্রকাশ্যে দেখা গেল।

বুধবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল হিমাচল প্রদেশের এক মন্দিরে এই দম্পতিকে একসঙ্গে দেখা গেছে।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। 

রাজের আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।

 

Link copied!