জায়েদ খানের সিনেমা: দর্শক মাত্র ৫ জন, ১ জন আবার ঘুমে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২১, ০৫:৪১ পিএম

জায়েদ খানের সিনেমা: দর্শক মাত্র ৫ জন, ১ জন আবার ঘুমে

জায়েদ খান অভিনীত চলচ্চিত্র ‘এ দেশ তোমার আমার’ দেখতে মাত্র ৫ জন দর্শক হাজির হয়েছিলেন রাজধানী ঢাকার আনন্দ সিনেমা হলে। তাদের একজন আবার গভীর ঘুমে অচেতন।

এফ আই মানিক পরিচালিত চলচ্চিত্রটি গত ৫ নভেম্বর মুক্তি পায়। এতে জায়েদের বিপরীতে অভিনয় করেছেন রোমানা। বরাবরের মতোই এ সিনেমাও দর্শক টানতে ব্যর্থ হয়েছে। সারাদেশে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক খরায় ভুগছে হলগুলো।

ফার্মগেটের আনন্দ সিনেমার কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান, ‘কোন শো-তেই ৫/৬ জনের বেশি মানুষ হয় না। তবে শাকিব খানের ১০ বছর আগের পুরো ছবি চালালেও শো মানুষ দেখতে আসেন।’

হল মালিকরা হতাশা প্রকাশ করে বলেন, ‘কেবল মেশিন সচল রাখতেই সিনেমাটি লোকসান দিয়ে চালানো হচ্ছে। এসব ছবি এখন আর কেউ দেখতে আসেন না।’

‘এ দেশ তোমার আমার’ ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও রোমানা হক। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। আরও অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল, প্রয়াত দিতি, মিজু আহমেদের মতো পুরোনো তারকারা প্রমুখ।

Link copied!