জায়েদ নিপুণ নয়, এবার সাধারণ সম্পাদক সাইমন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২২, ০৮:০৪ পিএম

জায়েদ নিপুণ নয়, এবার সাধারণ সম্পাদক সাইমন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালতে। এই পদে শেষ পর্যন্ত কে দায়িত্ব পালন করবেন— নিপুণ না জায়েদ খান? এর ফয়সালা আসতেও সময় লাগবে। এরই মধ্যে সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ঘোষণা দিলেন আদালতে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী সাইমন সাদিকই আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার সন্ধ্যায় এফডিসিতে এক ব্রিফিংয়ে ইলিয়াস কাঞ্চন এ ঘোষণা দেন। এসময় চিত্রনায়ক সাইমন তার পাশেই ছিলেন।

ইলিয়াস কাঞ্চন ব্রিফিংয়ে বলেন, সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাইমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সমিতির আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে সাইমনকে এই দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন:

জায়েদ খানের পদ সুপ্রিম কোর্টে স্থগিত

Link copied!