জীবনসঙ্গী হিসেবে ক্যাটরিনাকে পাওয়া ভাগ্যের ব্যাপার: ভিকি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ০৬:১৮ পিএম

জীবনসঙ্গী হিসেবে ক্যাটরিনাকে পাওয়া ভাগ্যের ব্যাপার:  ভিকি

বললে হয়তো বাড়াবাড়ি হবে না, এ মুহূর্তে বলিউডের সবচেয়ে সুখী দম্পতিদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। তাঁদের রোমান্সের নানান রঙিন ছবি নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ায়। এ জুটিকে সবাই ভালোবাসায় ভরিয়ে দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা ভিকি তাঁর স্ত্রী ক্যাটরিনা সম্পর্কে কিছু কথা ফাঁস করেছেন।

ভিকি এক সাক্ষাৎকারে তাঁর জীবনের কিছু কথা বলেছেন। বিশেষ করে ক্যাটরিনা এই বলিউড তারকার জীবনে আসার পর তাঁর জীবন কতটা বদলেছে, এ নিয়েও কিছু বিষয় খোলাসা করেছেন তিনি। ভিকি স্ত্রী ক্যাটের প্রসঙ্গে বলেছেন, ‘ক্যাটরিনা আমার জীবনে আসার পর আমার প্রতিটা ক্ষেত্রে তার গভীর প্রভাব পড়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি ক্যাটের মতো জীবনসঙ্গী পেয়েছি। সে অত্যন্ত বুদ্ধিমতী। মানুষ হিসেবে অত্যন্ত উদার আর দয়ালু। তার এই দিকগুলো আমায় বেশি করে আকৃষ্ট করে।’ এই বলিউড নায়ক আরও বলেছেন, ‘আমি প্রতিদিন ক্যাটের থেকে কিছু না কিছু শিখতে থাকি। সে আমার জীবন আমূল বদলে দিয়েছে।’

Link copied!