প্রথমবারের মতো ‘আঘাত’ নামক একটি ওয়েব সিরিজে জুটি বেঁধে কাজ করেছেন ইরফান সাজ্জাদ ও বিপাশা কবির। এটি নির্মাণ করেছেন জায়েদ রিজওয়ান।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফানের সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘ইরফান সাজ্জাদ নাটকে বেশ জনপ্রিয়। তার সাথে এটা আমার প্রথম কাজ। আমরা দু’জনেই বেশ আন্তরিকতার সাথে কাজটি করার চেষ্টা করেছি। নিজেদের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশাকরি আমাদের এই কাজটি দর্শকদের বেশ ভালো লাগবে।
ইরফান সাজ্জাদ বলেন, ‘এই ওয়েব সিরিজটির কন্টেন্ট এক কথায় অসাধারণ। এরইমধ্যে এর জন্য বেশ সাড়া পেয়েছি। আমি যতোদূর জানি এর সিক্যুয়ালও হবে। আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে দর্শকের কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছি তাতে আমি তৃপ্ত।
গেলো ৩০ সেপ্টেম্বর ওয়েব সিরিজটি ‘জি-ফাইভ’র অ্যাপ ওয়াচো-তে রিলিজ হয়েছে। আগামী দু’মাস পর জি-ফাইভ-এ রিলিজ হবে বলে জানা গেছে।