পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে দেখা মিলেছে সাইফ কন্যা বলিউড অভিনেত্রী সারা আলি খানের। কানের দ্বিতীয় দিন সাদা-কালো জেব্রা ডিজাইনের পোশাকে ক্যামেরায় ধরা দিয়েছেন সারা।
তবে উৎসবের প্রথমদিন ভারতীয় পোশাকে লাল কার্পেটে হেঁটে সবার নজর কেড়েছেন সারা। দ্বিতীয় দিনে সারা পরেছিলেন আবু জানি সন্দীপ খোসলার পোশাক। এই পোশাকে কালো-সাদা রঙের পুঁতিযুক্ত ব্র্যালেট হল্টারনেক ব্লাউজের সঙ্গে একটি শাড়ি-স্টাইলের স্কার্ট পরেছিলেন।
এর সঙ্গে জুয়েলারি হিসেবে ছিল কালো এবং সাদা মুক্তোর নেকলেস ও স্টাড। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে পোশাক পরা ছবি পোস্ট করে সারা নিজেই। সারার দ্বিতীয় দিনে ছবি দেখে ভক্তরা ট্রোল করা শুরু করে।
তবে সাইফ কন্যাও তৈরিই ছিলেন ট্রোলারদের সেই জবাব দিতে। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে তিনি নিজেই লিখেছেন, ‘জেব্রার মতো লাগছে নিজেকে। তবে ভুলেও আমার লাইন ক্রস কোরো না।’