জন্মসূত্রে তিনি শ্রীলঙ্কার নাগরিক। তবুও বলিউড চলচ্চিত্র জগতে বর্তমানে অন্যতম জনপ্রিয় নাম জ্যাকলিন ফার্নান্দেজ। অভিনয় দক্ষতার পাশাপাশি সাজ-পোশাকের ধারণার দিক দিয়েও তাঁর বিশেষ খ্যাতি। প্রত্যেকবার জ্যাকলিন জনসমক্ষে আসলেই তাঁর পোশাক নিয়ে চর্চা হয়। গতকাল বৃহস্পতিবারও হয়েছে।

এ দিন মুম্বাইয়ের পথে দেখা মার্ডার-২ ছবির এই অভিনেত্রীকে। দুধ-সাদা সাবেকি ধাঁচের সালোয়ার কামিজ পরেছিলেন 'বচ্চন পাণ্ডে'-র অভিনেত্রী। বুকের ওপর মানানসই ওড়না। সেই সঙ্গে চোখে চশমা আর হাতে বাহারি জলের বোতল। মুক্তোর মতো হেসে ক্যামেরায় হাত নেড়ে চলে গেলেন জ্যাকলিন। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুগ্ধ ভক্তকুল। তবে কারও কারও চোখ গেল অন্য জায়গায়।

অভিনেত্রীর বাম গালে ওটা কী? ভালবাসার কামড়ের দাগ নয়তো? কিন্তু কার? সে নিয়েই শুরু জল্পনা পুরো নেট দুনিয়ায়।
গত মাসেই জ্যাকলিনের প্রায় সাড়ে ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির অনুমান, প্রতারক সুকেশের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেত্রী। পুরনো মামলায় নাম জড়ানোয় আদালতে তাঁকে প্রায়ই হাজিরা দিতে যেতে হচ্ছে।

গত বছর থেকে ক্ষেপে ক্ষেপে ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সাথে তাঁর বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি ছবিতে তাঁদের চুমু খেতে দেখা গিয়েছে। সঙ্গে বিছানায় তোলা একটি সেলফিও ভাইরাল হয়েছে। যেখানে নায়িকার গলায় চকচক করছে লাভ বাইট।

এই সুকেশের থেকে কী কী নিয়েছেন তার একচটা ফিরিস্তি ইডিকেও পেশ করেন জ্যকলিন। জানান, তিনটি ডিজাইনার ব্যাগ গুচি আর শ্যানেলের থেকে, গুচির দুটো পোশাক, লুই ভিত্যোঁ-র জুতো আর দুটো হিরের কানের দুল নিয়েছেন তিনি। সুকেশ একটি মিনি কুপারও পাঠিয়েছিলেন জ্যাকলিনকে, যা তিনি ফেরত পাঠিয়ে দেন।

সুকেশের প্রসঙ্গ টেনে এনে কয়েকজন প্রশ্ন করেছেন, ‘‘আবার নতুন কার সঙ্গে জুড়লেন জ্যাকলিন? কার টাকা মেরে নতুন নতুন উপহার কিনছেন?’’
এমন সব মন্তব্য এসেছে কমেন্ট বক্সে। দৃশ্যতই জ্যাকলিনকে নিয়ে বিরূপ মনোভাব পোষণ করছেন অনেকেই।

২০০ কোটি টাকা প্রতারণা মামলার মূল অভিযুক্ত সুকেশের সঙ্গে জ্যাকলিনের যে বিশেষ সম্পর্ক ছিল তা আর কারোরই অজানা নয়। প্রতারণার টাকা থেকেই নাকি জ্যাকলিনকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ।

প্রসঙ্গত, জ্যাকলিন ফার্নান্দেজ ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে উপস্থাপন করেন। ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়।

ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার ২। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল ২ এবং অ্যাকশনধর্মী রেস ২ ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি।

ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। ২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউসফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার