টিভিতে ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ১২:২৭ পিএম

টিভিতে ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

এবার ধারাবাহিক নাটকে দেখা যাবে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার জাহানারা আলমকে। 'গোল্ডেন সিক্স' নামের একটি ধারাবাহিক নাটক করছেন তারা।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এ নির্মাতা জানান, নাটকটিতে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহান চরিত্রে দেখা যাবে জাহানারা আলমকে। নাটকটি গুপ্তধন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনযাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

Link copied!