ট্রলের জবাবে যা বললেন সামান্থা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২১, ০১:০৯ পিএম

ট্রলের জবাবে যা বললেন সামান্থা

ভারতের দক্ষিণের দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন। তা সে হোক নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ কিংবা বা তার ব্যক্তিগত পছন্দ নিয়ে।

গত অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। এরপর বিভিন্ন সময় এই অভিনেত্রীকে কটু মন্তব্য করেছেন নেটিজেনরা। সম্প্রতি তাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ করেছেন এক ব্যক্তি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই ব্যক্তি লেখেন, ‘সামান্থা একজন ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম, যে কিনা এক ভদ্রলোকের কাছ থেকে ট্যাক্সবিহীন ৫০ কোটি রুপি লুটে নিয়েছে।’

সামান্থা রুথ প্রভু

টুইটটি নজরে এসেছে সামান্থার। এর উত্তরও দিয়েছেন ‘ইউ টার্ন’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। এটি রিটুইট করে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আপনার আত্মার মঙ্গল করুক।’

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু হিন্দি ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও সবার নজর কেড়েছেন।

২০১৭ সালে গোয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। তবে, বিয়ের ৩ বছর বিচ্ছেদের ঘোষণা দেন।

Link copied!