ট্রেইলারের পরে বাজে পোস্টার নিয়ে হতাশ দীঘি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০২:৩০ পিএম

ট্রেইলারের পরে বাজে পোস্টার নিয়ে হতাশ দীঘি

শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হতে চলেছে প্রার্থনা ফারদিন দীঘির। কিন্তু অভিষেক হবার আগেই সমালোচনায় পড়েছেন তিনি। চিত্রনায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পাবে ১২ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। মুক্তির এক সপ্তাহ আগে গত শুক্রবার ৪ মার্চ জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ছবির ট্রেইলার। ট্রেইলার দেখার পর থেকেই সমালোচনা শুরু হয়ে যায়। নেটিজেনরা অভিযোগ করেছেন মানহীন গল্প এবং নির্মাণের অদক্ষতায় ভরপুর ছবিটি।

https://www.youtube.com/watch?v=s9PtdJD9IKM

এই সমালোচনা শেষ হতে না হতেই নতুন করে শুরু হয়েছে আরেক বিতর্ক। আজ শহরের বিভিন্ন স্থানে দেয়ালে পোস্টার দেখা গেছে। যেখানে দীঘির ছবি ব্যবহার করা হয়েছে।

ট্রেইলারের পর পোস্টার নিয়ে হতাশ দীঘি। পোস্টারের এই বিষয় নিয়ে জানতে চাইলে দীঘি দ্য রিপোর্টকে জানায়, ‘এই পোস্টার নিয়ে আমার কোন আইডিয়া নেই। এসব লেম কথা আমার না। আমি নিজেই সকালে অন্যের পাঠানো ছবি দেখে জানতে পেরেছি যে এমন পোস্টারিং করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাকে না জানিয়ে, না বলে পোস্টার করা হয়েছে। তাই বাবা গিয়েছে কথা বলতে। এই বিষয়টি বাবা সমাধান করবে। কারন আমি কখনও এভাবে নিজের ছবির জন্য প্রচার করতে চাইনি’। এছাড়াও ছবির ট্রেইলার নিয়ে সমালোচনার ব্যাপারে তিনি যোগ করে বলেন, ‘আমার নিজেরই ট্রেইলার পছন্দ হয়নি, সেখানে অন্যদের পছন্দ নাও হতে পারে। এটা স্বাভাবিক। তবে আমি আগে বুঝতে পারিনি যে এমন কিছু হবে’।  

এই ছবি ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবি। এছাড়াও ‘শেষ চিঠি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Link copied!