‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে মুগ্ধতা ছড়ালেন জয়া!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৩, ০৪:৫৮ পিএম

‘অর্ধাঙ্গিনী’র ট্রেলারে মুগ্ধতা ছড়ালেন জয়া!

দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি। আর এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

 CaptureJAYA

আগামী ২ জুন পশ্চিমবাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নতুন সিনেমা  ‘অর্ধাঙ্গিনী’। মুক্তির প্রহর গুনতে থাকা সিনেমাটির ট্রেলার প্রকাশ পেলো শুক্রবার। যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ৩ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলারটি মুগ্ধ করেছে দর্শকদের ।

ট্রেলারে নজর কেড়েছেন জয়া আহসান। আর নির্মাতা হিসেবে গল্পের প্লট কিংবা সংলাপের মুগ্ধতা বরাবরের মতোই ধরে রেখেছেন কৌশিক গাঙ্গুলি।

 CaptureJAYA1

‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিতে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চুর্ণী থাকবেন তার সাবেক স্ত্রীর ভূমিকায়। ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন।

 

ট্রেলার:

https://youtu.be/N1T5yDxBQec

 

Link copied!