ট্রেলারে ‘রাত জাগা ফুল’, মুগ্ধ দর্শক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২১, ০৬:৫২ পিএম

ট্রেলারে ‘রাত জাগা ফুল’, মুগ্ধ দর্শক

এর আগে গান প্রকাশিত করে বেশ প্রশংসা পেয়েছিলেন মীর সাব্বিরের টিম। এবার এলো ট্রেলার। নির্মাণ করেছেন ‘রাত জাগা ফুল’ নামে সিনেমা। এতেও পেয়েছেন জনপ্রিয়তা। এটি তার প্রথম পরিচালিত সিনেমা।

সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। সিনেমাটি মুক্তির ১০ দিন আগে প্রকাশ পেয়েছে এর ট্রেলার।

সিনেমায় দেখা মিলবে অপরূপ বাংলা আর শহরের। অনুদানের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে এর পরিচালক-অভিনেতা মীর সাব্বিরকে।

মীর সাব্বির বলেন, ‘‘দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। ক্যামেরার সামনে বা পেছনে কাজ করা প্রতিটি মানুষ নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন ‘রাত জাগা ফুল’ সিনেমার জন্য। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ছবিটি যদি দর্শকের ভালো লাগে, তাহলেই আমাদের এই কষ্ট, পরিশ্রম সার্থক হবে।’’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘রাত জাগা ফুল’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাশেদ মামুন অপু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকীসহ অনেকেই।

Link copied!