ঢাকা মাতাতে আসছেন ভারতীয় তরুণ গায়ক অনুব জৈন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ০৫:১৩ পিএম

ঢাকা মাতাতে আসছেন ভারতীয় তরুণ গায়ক অনুব জৈন

এবার ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্টে গান গাইতে আসছেন ভারতীয় তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন।

জানা গেছে ১ জুন সকালে ঢাকায় আসবেন অনুব জৈন। রাতে গান পরিবেশন করে ঢাকায় থাকবেন। পরদিন সকালের ফ্লাইটে ভারতের ফিরে যাবেন। মুম্বাইয়ে জন্ম নেওয়া অনুব অনুব মূলত গিটার ও ইউকেলের বাজিয়ে গান করেন।

ইতোমধ্যেই ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’-এর মতো গান উপহার দিয়েছেন তিনি।

আগামী ১ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্ট।

অনুব জৈন ছাড়াও এতে গাইবেন তাহসান খান, প্রীতম হাসান ও জেফার। এই কনসার্টের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা। এই কনসার্টের তিন ধরনের টিকিট বিক্রি হয়েছে। এর দাম ছিল সাড়ে ৪ হাজার, ৩ হাজার ও ১ হাজার ৮০০ টাকা।

তবে এক সপ্তাহের ব্যবধানে কনসার্টের সব টিকিট বিক্রি শেষ বলে জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

  • বিষয় :
  • ANUV
Link copied!