ঢাবি শিক্ষার্থীদের ফ্ল্যাশ মবে উচ্ছ্বসিত হলিউড নির্মাতা জেমন গুন ও জন সিনা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২২, ০৫:২০ পিএম

ঢাবি শিক্ষার্থীদের ফ্ল্যাশ মবে উচ্ছ্বসিত হলিউড নির্মাতা জেমন গুন ও জন সিনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের ফ্ল্যাশ মব শেয়ার করছেন হলিউড নির্মাতা জেমস গুন। আর এই ফ্ল্যাশ মব দেখে আনন্দ প্রকাশ করেছেন জনপ্রিয় রেসলিং তারকা ও অভিনেতা জন সিনা। ডিসি কমিকসের চরিত্র নিয়ে নির্মিত ‘পিসমেকার ’ সিরিজের ইন্ট্রো গানে ফ্লাশ মভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থী। এফবিএস ডান্স স্কোয়াড নামে একটি সংগঠন এই ফ্ল্যাশ মবের আয়োজন করে।

নিজ থেকেই শেয়ার করেন হলিউড তারকারা

ফ্ল্যাশ মবের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে শেয়ার করেছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা জেমস গুন। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন - "অবিশ্বাস্য! বাংলাদেশে 'পিসমেকার'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের ডান্স স্কোয়াডের সৌজন্যে " এবং পোস্টটিতে FBS Dance Squad, DU গ্রুপটিকে ট্যাগ করে দেওয়া হয়েছে।ভিডিওটি প্রকাশের সাথে সাথেই অসংখ্য ইতিবাচক রিয়েক্ট ও মন্তব্যে এসেছে কমেন্ট বক্সে। 

জেমস গুনের এই পোস্টটি শেয়ার করছেন রেসলিং তারকা ও পিসমেকারে নাম ভূমিকায় অভিনয় করা জন সিনা। লিখেছেন বাহ! দিনের শুরুতে এমন জিনিস দেখা সত্যিই মনোমুগ্ধকর। তাদের এই ভিডিওটি শেয়ারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশি চলচ্চিত্র প্রেমীরা।

pea-1

বড় পাওয়া বলে জানায় আয়োজকরা

এফবিএস ড্যান্স ক্লাবের সভাপতি সামান্তা সাইফ কৃষ্টি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, আমরা প্রতি বছরই ফ্ল্যাশ মবের আয়োজন করে থাকি৷ এবারও পূর্ব পরিকল্পনা মোতাবেক এই গানটিতে নাচ করার প্রস্তুতি নেই। এই ভিডিও টি জেমস গুন শেয়ার দিবে তা কল্পনার বাহিরে। আমাদের এই গানের নাচটি আন্তর্জাতিক ভাবে সমাদৃত হচ্ছে যা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

তিনি আরও বলেন, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তবে পরবর্তীতে আমাদের কষ্টের ফল পেয়েছি বলে মনে হল।

প্রতি বছরই আয়োজন হয় ফ্ল্যাশ মব

প্রতিবছরই ড্যান্স স্কোয়াডের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ধরনের ফ্ল্যাশ মব আয়োজন করা হয়। এরই প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করে আসছিলেন তারা। তবে এই ফ্ল্যাশ মবের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন জাওয়াদ হোসেন জামি।
এছাড়া অন্যান্য গানের ফ্ল্যাশ মবের দায়িত্বে ছিলেন ইব্রাহিম রাড়ি, বিশাখা রায় ,পারমিতা দাস, তানজিনা ইমরোজ, মিফতাহুন মিম, মায়া রওজা, রেক্সি রোনাল্ড গোমেজ, আনিকা আরেফিন অনু।

মোট ৪৩ জন শিক্ষার্থী এই ফ্ল্যাশ মবে অংশগ্রহণ করে। ভিডিওটি এফবিসি ডান্স স্কোয়াড গ্রুপে এই ভিডিও শেয়ার করা হয়েছে। তবে ভিডিওটি শেয়ারের আগে একটি ক্লিপ সোশাল মিডিয়ায় পাওয়া যায়। সেখান থেকেই জেমস গুন শেয়ার করেন।

Link copied!