প্রতি বছরে মতো এবারও হতে যাচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। আর এ অনুষ্ঠানে অংশ নিতে ঢালিউডের জনপ্রিয় অনেক তারকা খুব শিগগিরই নিউইয়র্ক যাচ্ছেন। আগামী ৪ ডিসেম্বর ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।
চঞ্চল চৌধুরী, মৌসুমী, শাকিব খানসহ অনেকেই এ অনুষ্ঠানে অংশ নেবেন।
গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। মৌসুমীও সেখানেই আছেন। তারা ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন।
বাংলাদেশ থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল চৌধুরী, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, ববি, বাপ্পি চৌধুরী, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বিরসহ আরও অনেক শিল্পী।
জানা যায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী। তবে শাকিব-বুবলী একসঙ্গে পারফর্ম করবেন কিনা, তা নিশ্চিত নয়। সপ্তাহ খানেক আমেরিকায় অবস্থানের পর ঢাকায় ফিরবেন এই চিত্রনায়িকা। একই সময়ে শাকিবেরও দেশে ফেরার কথা রয়েছে।