ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব আগামী ২ সেপ্টেম্বর বিয়ে করবেন বলে জানা গেছে। পাত্রী আমেরিকা প্রবাসী বাংলাদেশি শাম্মা দেওয়ান।
বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে অপূর্ব জানিয়েছেন, পারিবারিক সিদ্ধান্তে বিয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈত্রিক বাড়ি ঢাকার লালমাটিয়া।
এর আগে গত বছরে অপূর্বের দ্বিতীয়বারের মতো নাজিয়া হাসান অদিতির সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তা অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি করে তার ভক্তকুলের মাঝে। দ্বিতীয় সংসারে অপূর্বর রয়েছে এক পুত্র সন্তান। উল্লেখ্য, এই অভিনেতার ২০১০ সালে প্রথম বিয়ে হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রভার সাথে।