তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া নেমে এলো। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় কোরিওগ্রাফার চৈতন্য। রোববার (৩০ এপ্রিল) আবেগঘন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মহত্যা করেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত এই নৃত্যশিল্পী। অন্ধ্রপ্রদেশের নেল্লোর ক্লাব থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ।
ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে চৈতন্য বলেন— ‘আমার বাবা-মা, ও বোন সব সময় আমার যত্ন নিয়েছেন, কখনো আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে দেননি। আমি আমার বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। আমি অনেককে বিরক্ত করেছি, আমি তাদের কাছে ক্ষমা চাইছি।
আমি অর্থ আয়ের রাস্তা হারিয়ে ফেলেছি। টাকা ঋণ নিলেই হয় না, সেটা পরিশোধ করার ক্ষমতা থাকতে হয়। কিন্তু আমি তা করতে পারিনি।’ এদিকে তার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইন্ডাস্ট্রিতে। এমন সিদ্ধান্ত নেবেন তিনি, সেটা বিশ্বাসই করতে পারছেন না কেউ।