তৈরি হচ্ছে থ্রি ইডিয়টসসের সিক্যুয়াল, জানেন না বোমান ইরানি ওরফে ভাইরাস!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২৩, ০৫:৩৩ পিএম

তৈরি হচ্ছে থ্রি ইডিয়টসসের সিক্যুয়াল, জানেন না বোমান ইরানি ওরফে ভাইরাস!

বলিউডের ‘থ্রি ইডিয়টস’ ছবি মন কেড়েছিল দর্শকদের। তুমুল জনপ্রিয় সেই সিনেমার সিক্যুয়েল নাকি আসন্ন। বলিপাড়ায় অন্তত কানাঘুষো তাই-ই। কিন্তু, ছবি থেকে কি বাদ পড়লেন বোমন ইরানি? সেরকমই মনে হচ্ছে।

বলিপাড়ায় চর্চার কেন্দ্রে এখন এই কানাঘুষো। ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় কারিনা কাপূর খানের পোস্টে ঘনীভূত হয় রহস্য। এ বার সেই জল্পনায় ধন্দে পড়লেন স্বয়ং বীরু সহস্ত্রবুদ্ধি ওরফে ভাইরাস। ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি তৈরি হচ্ছে, অথচ তাঁকেই জানানো হল না? রীতিমতো অবাক ভাইরাস। খানিকটা চটেও গেলেন তিন ইডিয়টের উপরে। সামাজিক মাধ্যমে পোস্টও করলেন সেই ভিডিয়ো।

সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেন বলিউড অভিনেতা বোমান ইরানি। ভিডিয়োতে অভিনেতার প্রশ্ন, ‘তোমরা করছোটা কী?’ এই ক্লিপিংটা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে! তোমরা কী করে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল বানানোর কথা ভাবতে পারো?’’

তিন ইডিয়টের কাজকর্মে রীতিমতো হতাশ বোমান। তাঁর কথায়, ‘ভাগ্যিস কারিনা আমাকে এটা জানালো। আমি তো না হলে জানতেই পারতাম না। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক কাজ হচ্ছে না।’

বোমান আরও বলেন, ‘এত বড় একটা বিষয় ঘটে যাচ্ছে, আর আমাদের জানানোরও প্রয়োজন বোধ করছ না তোমরা। এই তোমাদের বন্ধুত্বের নমুনা!’ বোমানের দাবি, ‘নিশ্চয়ই জাভেদ জাফরিও এই বিষয়ে কিছুই জানেন না। প্লিজ় ওঁকে ফোন করে জানাও তোমরা।’

বোমানের ওই ভিডিয়োর উত্তর দিয়েছেন শারমান জোশী। ভিডিয়োর নীচে অভিনেতা লিখেছেন, ‘ক্ষমা করবেন ভাইরাস... মানে বোমান ইরানি স্যার। আপনি প্লিজ় রাগ করবেন না। আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। আপনি প্লিজ় ফোন তুলুন।’

দিন কয়েক আগে একটি ভাইরাল হওয়া ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করেন কারিনা কাপূর খান। কারিনা দাবি করেন, আমির খান, শারমান জোশী ও আর মাধবন নাকি ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েলের জন্য কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু তাঁকে নাকি জানানোই হয়নি। তাঁকে ছাড়া কী করে ছবির কাজ শুরু করলেন ওই তিন জন, তা ভেবেই অবাক কারিনাও। এবার একই ঘটনা ঘটল বোমান ইরানির সাথে।

আসলে, আসন্ন ছবি ‘কংগ্র্যাচুলেশন্স’-এর জন্য আপাতত প্রচারে ব্যস্ত বলিউড অভিনেতা শারমান জোশী। শোনা যাচ্ছে, ছবির প্রচারের জন্যই এই কৌশল অবলম্বন করেছেন অভিনেতা। মাসখানেক আগেও ভাইরাল হয়েছিল আমির, মাধবন ও শারমানের একটি ভিডিয়ো। তখন থেকেই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের জল্পনা তুঙ্গে। সত্যিই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হলে যে দর্শকের অভাব হবে না, তা সবাই জানে। 

আনন্দবাজার

Link copied!