থ্রি ইডিয়টস’-এর জন্য অডিশন দিয়েছিলেন অনুষ্কা!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২১, ০৬:৩৭ পিএম

থ্রি ইডিয়টস’-এর জন্য অডিশন দিয়েছিলেন অনুষ্কা!

ভারতের হিন্দি চিলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল অনুষ্কা শর্মা। ২০০৮ সালে পরিচালক প্রযোজক আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের ব্যানারে তিনটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। ‘রব নে বানা দি জোড়ি’ নামে প্রথম ছবির মধ্য দিয়ে বলিউডের রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১০ সালে রোমান্টিক ব্যান্ড বাজা বারাত কমেডি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। প্রথম ছবিটি  ব্যবসা সফল হয়।

কোনো নায়িকার প্রথম ছবি হিট হলে তার পরবর্তীতে অভিনয়ের জন্য সাধারনত কোনো অডিশনের দরকার হয় না। তবে অনুষ্করা ভক্তরাতো বটেই অন্যরাও শুনে অবাক হবেন যে, প্রথম ছবি মুক্তি পাওয়ার এক বছরের মাথায় মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’-এর জন্য অডিশন দিয়েছিলেন তিনি।



সম্প্রতি এমনই একটি ভিডিও  ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভিডওতে দেকা যায়, অডিশনের জন্য একটি দৃশ্যে অভিনয় করছেন নবাগত অনুষ্কা। অভিনেত্রীর পরনে সবুজ টি শার্ট। খোলা চুল, আড়ম্বরহীন সাজে ‘মুন্নাভাই এমবিবিএস’-এর একটি সংলাপ বলছিলেন তিনি। তবে সেই সময় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজের সুযোগ হয়ে ওঠেনি তাঁর।



‘থ্রি ইডিয়টস’ এর প্রধান চরিত্রে দেখা গিয়েছিল সুপারস্টার আমির খানকে। তার সঙ্গে আরও ছিলেন শরমন জোশী ও আর মাধবন। আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কপূর খান। পেশাগত জীবনের শুরুর দিকে কাজের সুযোগ না পেলেও, ৫ বছর পর রাজকুমারের ‘পিকে’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা। তবে আপাতত পুরনো এই ভিডিওতে অতীতের অনুষ্কাকে দেখে খানিকটা হলেও  স্মৃতিমেদুর হয়ে উঠেছেন তাঁর অনুরাগীরা।

Link copied!