দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল: সায়রা বানু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২১, ১১:৫৬ এএম

দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল: সায়রা বানু

ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল রয়েছে।তবে বর্ষীয়ান এই অভিনেতা এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

দিলীপ কুমারের শারিরীক অবস্থা সম্পর্কে তার স্ত্রী ও অভিনেত্রী সায়রা বানু শনিবার (০৩ জুলাই) ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

সায়রা বানু গণমাধ্যমে বলেন, ‘ দিলীপ কুমারের শারিরীক অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে। তিনি এখনও আইসিইউ’তে আছেন। আমরা তাকে বাড়িতে নিয়ে যেতে চাই। আমরা এ ব্যাপারে চিকিৎসকদের অনুমতির জন্য অপেক্ষা  করছি। তার চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে চিকিৎসকরা অবগত আছেন এবং যত দ্রুত তারা অনুমতি দিবে তথনই  আমরা বাড়িতে নিয়ে যাব্। আজ (শনিবার) তাকে ছঅড়পত্র দেবে না।’ দিলীপ কুমারের দ্রুত আরোগ্যর জন্য ভক্তদের প্রার্থণাও কামনা করেন সায়রা বানু।

শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার (২৯ জুন) রাতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৯৮ বছর বয়সী এই লিজেন্ড অভিনেতাকে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এর আগে, গত ৬ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। চিকিৎসায় সুস্থ হয়ে গত ১১ জুন তিনি ছাড়া পান।

দিলীপ কুমারের প্রকৃত নাম ইউসুফ খান। ক্যারিয়ার শুরুর সময় নাম পরিবর্তন করেন তিনি। ১৯৯১ সালে ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। এরপর তিনি দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও অর্জন করেন।

ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম', 'বাবুল’, ‘মেলা’, ‘দিদার’ এর মতো অসংখ্য উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বড় পর্দার ট্রাজেডি কিং হিসেবে দীলিপ কুমারের আলাদা খ্যাতি রয়েছে।

Link copied!