বিদ্যা সিনহা সাহা মীম, সুনেরাহ বিনতে কামাল ও সিয়াম আহমেদ কে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপনের নতুন চলচ্চিত্রে। ‘অন্তর্জাল’ নামের এই চলচ্চিত্রটি একটি সাইবার ক্রাইম থ্রিলার।
সিনেমাটির প্রোডাকশন কোম্পানি মোশন পিপল স্টুডিও-এর সাথে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন এই তিন তারকা।
সাইবার নিরাপত্তায় বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) এর ভূমিকা ও ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা সম্পর্কে বাংলাদেশি দর্শকদের এই থ্রিলার সিনেমার আলোচ্য বিষয়।
‘অন্তর্জাল’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে আইসিটি ডিভিশন।