দীপিকাকে নয়, আব্রাহামকে কেন জনসম্মুখে চুমু খেলেন শাহরুখ?

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০৪:০৫ পিএম

দীপিকাকে নয়, আব্রাহামকে কেন জনসম্মুখে চুমু খেলেন শাহরুখ?

বেশ কয়েকদিন আগে ‘পাঠান’ সিনেমা নিয়ে জানতে চাওয়াতে অনুষ্ঠান ছেড়ে চলে  গিয়েছিলেন পাঠানের খলনায়কের ভূমিকায় থাকা জন আব্রাহাম। এ ঘটনায় বলিউড পাড়ায় বেশ জল্পনা শুরু হয়। তবে গতকাল সোমবার পাঠানের অভাবনীয় সাফল্য উদযাপনে একই সাথে উপস্থিত ছিলেন শাহরুখ, দীপিকা এবং জন আব্রাহাম। ওই মঞ্চে জনকে চুম্বনের মাধ্যমে সকল প্রকার জল্পনার আগুনে পানি ঢেলে দিলেন শাহরুখ খান। কিন্তু কেন?

হিন্দি ভাষার স্পাই-থ্রিলার চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিতে এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। অন্যদিকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।

শাহরুখের চার বছর পর পর্দায় কামব্যাক করেই যশরাজ ফিল্মস’ প্রযোজিত ছবি ‘পাঠান’ সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে। এমন সংবাদে যখন মুখরিত পুরো বলিউড সেখানেই প্রশ্ন উঠেছিলো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা জন আব্রাহামকে কেন বৈষম্যের শিকার হতে হচ্ছে।

সাম্প্রতিক এক অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে জনকে করা এক প্রশ্নে খানিকটা বিব্রত হয়ে চেয়ার ছেড়ে অনুষ্ঠান থেকেই বেরিয়ে গিয়েছিলেন জন আব্রাহাম। অনুষ্ঠান চলাকালীন সময় এক সাংবাদিক জনকে জিজ্ঞাসা করে বসেন, তিনি শাহরুখ খানকে ফিটনেস সম্পর্কিত কোনো পরামর্শ দিয়েছেন কি না।

বলাবাহুল্য বলিউডের একজন ফিট অভিনেতা হিসেবে পরিচিত জন আব্রাহাম। তবে এই প্রশ্নে কেন জন হঠাৎ করে রাগ করে প্রস্থান নিলেন, তা  নিয়ে পুরো বলিউড পাড়ায় শুরু হয় নানা গুঞ্জন।  পাঠান’ সিনেমার ট্রেইলর থেকে শুরু করে সিনেমা রিলিজ হওয়ার পর থেকে সব লাইমলাইটের মুখ্যে রয়েছেন শাহরুখ ও দীপিকা। অপরদিকে জনপ্রিয় অভিনেতা জনকে তেমন কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না।  এটাকেই প্রধান কারন হিসাবে দেখছিলেন অনেকেই।

তবে এ বিষয়ে কানাঘুষা চলাকালীন সময় জন তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটা স্টোরিও পোস্ট করেছিলেন।

সম্প্রতি 'পাঠান' এর একশো কোটির ক্লাবে পা রাখা এবং পুরো বিশ্বজুড়ে সিনেমার আয় ৫ শত ৪২ কোটি টাকা হওয়ার উদযাপনে তিন মুখ্য ভূমিকায় থাকা  শাহরুখ, দীপিকা এবং জনের একসাথে আসার বিষয়টি ইঙ্গিত করছে- তাদের ভেতরের সকল বিষয়ের অবসান ঘটেছে।

Link copied!