দীপিকাকে প্রত্যাখ্যান করলেন সঞ্জয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ০২:১৬ পিএম

দীপিকাকে প্রত্যাখ্যান করলেন সঞ্জয়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন দীপিকা পাড়ুকোন। খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানশালীর সাথে কাজ করেছেন তিনটি সিনেমায়। দু'জনে মিলে তৈরি করেছিলেন পরপর ৩টি সুপারহিট ছবি রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানিপদ্মাবত শোনা যাচ্ছে তাদের মধ্যে চলছে ইগোর লড়াই। তাই নায়িকা দীপিকাকে প্রত্যাখ্যান করেছেন পরিচালক সঞ্জয়।

দীপিকা এবং সঞ্জয়ের পর পর তিনটি সুপারহিট সিনেমার সাফল্যের মূল চাবিকাঠি তাদের পরস্পরের প্রতি বিশ্বাস। তাই মহাভারতের কেন্দ্রীয় চরিত্র দ্রৌপদীকে নিয়ে সিনেমা বানানোর চিন্তা মাথায় আসতেই অভিনেত্রী এবং প্রযোজক দীপিকা ঠিক করেছিলেন, সিনেমাটির পরিচালক হবেন সঞ্জয় লীলা বানশালী। সেই অনুযায়ী সঞ্জয়কে সিনেমাটি পরিচালনার জন্য প্রস্তাব দিয়েছিলেন দীপিকা। তিনি যুক্তিও দিয়েছিলেন ঠিক। তার মতে, পৌরাণিক গল্প, জমকালো সেট আর দ্রৌপদীর মতো চরিত্রকে পর্দায় ঠিক মতো ফুটিয়ে তুলতে পারবেন একমাত্র সঞ্জয়। দীপিকা বিশ্বাস বলিউডে একমাত্র সঞ্জয়ই পারবেন দ্রৌপদীর সত্ত্বাকে দর্শকের সামনে মেলে ধরতে।

কিন্তু দীপিকার এই স্বপ্ন পূরণ হওয়ার কোন লক্ষণ নেই। শোনা গেছে, দীপিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পরিচালক। সঞ্জয় জানিয়েছেন, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়এবং বৈজু বাওরানিয়ে তিনি ব্যস্ত। তাই তিনি আপাতত সময় দিতে পারবেন না দ্রৌপদীকে। তবে এর পিছনে রয়েছে অন্য কাহিনী। জানা গেছে, পর পর ৩টি ছবির সাফল্য অভিনেত্রী-পরিচালকের মধ্যে পারস্পরিক নির্ভরতা বাড়িয়েছিল। একে অন্যের ভাল বন্ধু হয়ে উঠেছিলেন। তবে তার সঙ্গেই আসে এক সমস্যাও। তারা একে-অপরকে নিয়ন্ত্রণ করতেও শুরু করে দিয়েছিলেন। সেটি ঠেকাতেই সঞ্জয় ‘গাঙ্গুবাই’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়ে আলিয়া ভাটকে নিয়েছেন। এদিকে সিনেমাতে একটি গানের দৃশ্যে অভিনয়ের জন্য দীপিকাকে অনুরোধ করেছিলেন সঞ্জয়। দীপিকা সাড়া দেননি। সেই ইগো ধরেই এবার দীপিকার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন সঞ্জয়।

Link copied!