দীর্ঘদিন পর একসঙ্গে তাহসান এবং মিথিলা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২১, ১২:১৯ এএম

দীর্ঘদিন পর একসঙ্গে তাহসান এবং মিথিলা

দীর্ঘ চারবছর পর একসঙ্গে দেখা গেলো আলোচিত সাবেক দম্পতি তাহসান রহমান খান এবং রাফিয়াত রাশিদ মিথিলাকে।

শনিবার (১৫ মে) ই-কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির প্রচারের জন্য একসঙ্গে লাইভে আসেন বাংলাদেশের তাহসান এবং মিথিলা। এছাড়াও এই অনুষ্ঠানে ই ভ্যালির নতুন ব্রান্ড অ্যাম্বাসেডর হিসাবে মিথিলার নাম ঘোষণা করা হয়। এর আগে তিাহসান এই প্রতিষ্ঠানটির ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন।

অনুষ্ঠানে অংশ নিয়ে সঞ্চালকের তিন রাউন্ডের প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন তারা। এই খেলা থেকে যে পুরস্কার তারা পাবেন, দু’জনেই ঠিক করেছেন তা তাদের অনুরাগীদের মধ্যে ভাগ করে দেবেন। তবে শর্ত একটাই, তাহসান এবং মিথিলার থেকে পুরস্কার তাঁরাই পাবেন যাঁরা সেই লাইভে ইতিবাচক মন্তব্য করেছেন।

দু’জনের বিচ্ছেদ আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছিল তাদের অনুরাগীদেরও। তার ফলস্বরূপ নেটমাধ্যমে প্রায়ই দু’জনকে ঘিরে নেতিবাচক মন্তব্য চোখে পড়ত। তবে এ সবকে কখনই তোয়াক্কা করেননি তারা। দাম্পত্য ভেঙে গেলেও এখনও বন্ধুত্ব রয়েছে দু’জনের।

গত জানুয়ারি মাসে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, “আমার এবং মিথিলার বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে।আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ।” এই লাইভ যেন আরও একবার প্রমাণ করল সে কথাই।

এক সময় পর্দার মতোই বাস্তবেও দু’জনের রসায়নে বুঁদ ছিলেন তাঁদের অনুরাগীরা। তবে ছেদ পড়ে সেই রূপকথার গল্পে।২০১৭ সালে ভেঙে যায় তাহসান এবং মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। 

Link copied!