বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৭তম জন্মদিন আজ। বিশেষ এই দিনটিতে কোভিড মহামারীর দুই বছর পর সেই চিরচেনা ভঙ্গিতে মান্নাতের বারান্দায় দেখা গেল তাঁকে।
প্রতিবছরের মতো এবারও মান্নতের সামনে ভীড় জমিয়েছিলেন অসংখ্য জাবরা ফ্যান। বাদ ছিল না মুম্বাইয়ের পাপারাৎজিরাও। সবারই আশা- একবার যদি বাদশার দেখা পাওয়া যায়। মঙ্গলবার দিনগত রাত বারোটার ঘন্টা বাজতেই সেই চেনা ছবি। ভক্তদের মাঝে ধরা দিলেন বলিউডের বেতাজ বাদশা।
অবশেষে তিনি এলেন,পরনে ব্ল্যাক টি শার্ট আর টাউজার্স।আর এসে আরও একবার জিতে নিলেন ভক্তদের মন, হৃদয়। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে আব্রামও।ফ্যানদের শুভেচ্ছা গ্রহণ করলেন আকন্ঠ।হাত নাড়লেন,ছুড়ে দিলেন উড়ন্ত চুমু।মান্নতের সামনে ভক্তের ভীড়ের সঙ্গে তুললেন সেলফি। আর তখনই মিলে মিশে গেল এসআরকে আর তাঁর ফ্যানদের সমস্ত আবেগ,ভালবাসা। আর তাই তো তিনি বলিউড বাদশাহ।

ভক্তদের মধ্যে কেউ নিয়ে এসেছিলেন রঙবেরঙের বেলুন, কারও হাতে ফুলের তোড়া; কেউ আতশবাজি ফাটিয়ে আবার কেউ কেউ কিং খানের ছবি হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষায় ছিলেন। শাহরুখের ভক্তরা গলা ফাটিয়ে তারস্বরে বলে চলেছিলেন, ‘হ্যাপি বার্থডে শাহরুখ। উই লাভ ইউ।’ ভক্তদের নিরাশ করেননি শাহরুখ। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রোমান্সের রাজা, তোলেন সেলফিও।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পেয়েছে পাঠান সিনেমার ট্রিজার যা ব্যাপাক সাড়া ফেলছে ভক্তদের মাঝে। ট্রিজার মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া লক্ষনীয়।টিজারে কিং খানকে দূরন্ত অ্যাকশন দৃশ্যে দেখা গেছে।
২০২১ সালটা শাহরুখের জীবনে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। এমনকী ছেলে আরিয়ান খানের নাম মাদক মামলায় জড়ানোর পর কাজও বন্ধ রেখেছিল অনেকমাস। তারওপর করোনার কারণেও কাজ স্থগিত ছিল। ফলত পিছিয়ে গিয়েছে পাঠানের কাজ বারবার।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। আর অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড নায়ক জন আব্রাহামকে। টিজারে কিং খান আর জনকে মুখোমুখি অ্যাকশন দৃশ্যে দেখা গেছে।
অনেকদিন ধরেই একের পর এক মুখ থুবড়ে পরছে বলিউড সিনেমা।তবে পাঠান মুক্তির পর হিন্দি সিনেমার সুদিন ফিরবে বলে আশাবাদী ভক্তরা।আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে পাঠান।এরপর ২ জুন আসবে ‘জওয়ান’। আর তারপর বছরের শেষে ‘ডংকি’। মানে সামনের বছর থাকছে শাহরুখের ত্রিপল ধামাকা।