দুর্ঘটনায় ঝলসে গেছেন হলিউড অভিনেত্রী অ্যান হেচে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০৫:৫২ পিএম

দুর্ঘটনায় ঝলসে গেছেন হলিউড অভিনেত্রী অ্যান হেচে

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যানে হেচে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পাঞ্জা লড়ছেন। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। দুর্ঘটনায় তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী মার্কিন টকশো হোস্ট এলেন ডিজেনারেসের সাথে যুক্ত ছিলেন।

শুক্রবার (৫ আগস্ট) সকালে লস অ্যাঞ্জেলসের মার ভিস্তা এলাকায় মিসেস হেচের বাড়ির কাছে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদসংস্থা নিউজ নাউ-এর এক প্রতিবেদন থেকে জানা যায় তার গাড়ি একটি বাড়িতে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

মার্কিন মিডিয়া সংস্থা টিএমজেড থেকে প্রাপ্ত ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে মিসেস হেচে একটি নীল মিনি কুপার চালাচ্ছেন, যেটি পরে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) এর তথ্যমতে গাড়িটি একটি দোতলা বাড়িতে আঘাত করায় আগুন ধরে যায়। এলএএফডি এর একটি প্রতিবেদনে জানানো হয় আগুন সম্পূর্ণ নেভাতে ৫৯ জন দমকলকর্মীর প্রায় ৬৫ মিনিট সময় লাগে। পরে এলএএফডি প্যারামেডিকরা তাকে গাড়ি থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নিকটবর্তি একটি হাসপাতালে নিয়ে যায়।

অ্যান হেচে 'সিক্স ডে'জ সেভেন নাইটস', 'ডনি ব্রাস্কো', 'ওয়াগ দ্যা ডগ', 'আই নো ওয়াট ইউ ডিড লাস্ট সামার'-এর মতো হলিউডের ছবিতে নজর কেড়েছেন অ্যানে হেচে। 'কোয়ান্টিকো' সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছেন।

হেচে ডনি ব্রাস্কো , সিডার র‍্যাপিডস এবং সাইকো চলচ্চিত্রের জন্য পরিচিত। এছাড়াও তিনি ১৯৯৭ সালে ডিজেনারেসের সাথে ডেটিং শুরু করেন। কিন্তু ২০০০ সালে তারা আবার আলাদা হয়ে যান।

Link copied!