কারিনাকে দেবদাসের পাবর্তী হতে বলেছিলেন পরিচালক সঞ্জয়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২২, ০৬:০২ পিএম

কারিনাকে দেবদাসের পাবর্তী হতে বলেছিলেন পরিচালক সঞ্জয়

পরিচালক সঞ্জয় লীলা বানসালির কোন ছবিতে কাজ না করার কথা জানিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর। তিনি বলেছেন, সঞ্জয় একজন নীতিহীন মানুষ, তিনি কখন কি বলেন, কখনি কি চান, তার ঠিক নেই। 

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে,দেবদাস’ ছবির জন্য এক সময় শাহরুখের বিপরীতে কারিনাকে ভেবেছিলেন সঞ্জয়। সেই ভাবনা থেকেই তিনি কারিনার স্ক্রিন টেস্ট করান। কারিনা খুশি হয়ে সঞ্জয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। তবে স্ক্রিন টেস্টের বেশ কিছু দিন পরে তিনি জানতে পারেন পার্বতী চরিত্র তিনি নন,  ঐশরিয়া রাই বচ্চন অভিনয় করবেন। তখন থেকেই পরিচালকের ওপর রেগে আছেন জাব উই মিট তারকা কারিনা। 

জানা গেছে, দেবদাসের পর ‘রামলীলা’ ছবির জন্য অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে কারিনা সঞ্জয়ের সে প্রস্তাব ফিরিয়ে দেন। 

Link copied!