দেশে নয়, কলকাতায় কাজ করব: হিরো আলম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:৪১ এএম

দেশে নয়, কলকাতায় কাজ করব: হিরো আলম

অভিনয়, প্রযোজনা ও গান- সবকিছু নিয়েই কাজ করে যাচ্ছেন হিরো আলম। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। হঠাৎ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে হিরো আলম লিখেছেন ‘দেশে নয়, এখন থেকে কলকাতায় কাজ করব।’

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “চিন্তা-ভাবনা করে দেখলাম। আমি তো কাজ ছাড়া থাকতে পারবো না। বাংলাদেশে কিছু লোক আমাকে কাজ করতে দিতে চাইছে না। তাই নতুন সিদ্ধান্ত গ্রহণ করলাম। কলকাতায় কাজ করবো। আশা করছি আমাকে কেউ সমস্যা করতে পারবে না।”

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করবে বলে জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তি অপেক্ষায় তার তিন সিনেমা।

Link copied!