দেশে ‘পাঠান’ মুক্তি ফের পেছালো

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৩, ০৩:৫৯ পিএম

দেশে ‘পাঠান’ মুক্তি ফের  পেছালো

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান' সিনেমাটি আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও ফের পিছানো হলো মুক্তির তারিখ। এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি আগামী ১২ মে করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু তিনি জানান, দুটি কারণে ৫ মে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে না। প্রথমে সিনেমাটি এ সপ্তাহে মুক্তি পেতে হলে বুধবারের (৩ মে) মধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করতে হবে। কারণ বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে সেন্সর বোর্ড বন্ধ থাকবে।

কিন্তু বুধবারের সেন্সর শোয়ের তালিকায় একটি ইংরেজি ও একটি বাংলা সিনেমা থাকলেও ‘পাঠান’ নেই। মুক্তি পেছানোর আরেকটি কারন এবারের মুক্তি পাওয়া ৮টি সিনেমার পরিচালকরা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে পাঠানের মুক্তি দুই সপ্তাহ পেছানোর আবেদন করেছে।

তাদের আবেদনের প্রেক্ষিতে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ৫ নয় ১২ মে ‘পাঠান’ সিনেমাটি মুক্তি দেওয়ার। সাফটা চুক্তির আওতায় ৫ শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় সরকার।

Link copied!