দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে মুক্তি ‘হাওয়া’, টিকিট সংকট সেখানেও

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৫:১৬ পিএম

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে মুক্তি ‘হাওয়া’, টিকিট সংকট সেখানেও

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তির পর থেকেই দেশীয় চলচ্চিত্রে দাপট দেখাচ্ছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশগুলো হলো- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।

মুক্তির আগেই বাংলাদেশের মতোই সেখানেও ছবিটির অগ্রিম টিকেট নিয়ে বাঙালি দর্শকের মাঝে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর পরিবেশক সংস্থা দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশন । ধারণা করা হচ্ছে, দেশের মতো বিদেশেও সাফল্যের ধারা অব্যাহত রাখবে এই সিনেমা।

ডিস্টিবিউটর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাননো হয়, অস্ট্রেলিয়াতে ‘হাওয়া’র প্রথম দুই সপ্তাহের সিডনি ও মেলবোর্ন শহরের সবগুলো শো’র টিকেট বিক্রি শেষ। দেশটিতে প্রবাসীদের মাঝে হাওয়ার টিকিট নিয়ে হাহার পড়েছে। টিকেট ছাড়ার ৪দিনের মধ্যেই এই বৃহৎ দুই শহরের সবগুলো শো এর টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে বলেও জানা যায়। 

Link copied!