দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা নাগা শৌর্য

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১২, ২০২২, ০২:৫৯ পিএম

দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা নাগা শৌর্য

খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা শৌর্য। তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার হবু স্ত্রীর নাম আনুশা শেঠি। নাগা অভিনয় জগতের হলেও তার হবু স্ত্রী পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার।   

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, আগামী ১৯-২০ নভেম্বর থেকে বসবে নাগা শৌর্য ও আনুশা শেঠির বিয়ের আসর। দুইদিন ব্যাপী চলবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ব্যাঙ্গালুরুর জেডাব্লিউ ম্যারিয়েট হোটেলে আগামী ২০ নভেম্বর (রোববার) সকাল ১১টা ২৫ মিনিটে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নাগা-আনুশার বিয়ের কার্ড। প্রিয় তারকার বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানাচ্ছেন তার সব ভক্ত-অনুরাগিরা।

প্রসঙ্গত,  ‘ক্রিকেট গার্লস অ্যান্ড বিয়ার’ ছবির মাধ্যমে ২০১১ সালে সিনেমা জগতে পা রাখেন নাগা শৌর্য। এরপর তিন বছর বিরতি দিয়ে ‘চান্ডামামা কাতালু’ অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- ‘চলো’, ‘অশ্বথাম’, ‘ওহালু গুসাগুসালে’, ‘ও বেবি’।

Link copied!