শোবিজ জগতের জনপ্রিয় তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের ভাবা হতো সুখী ও আদর্শ দম্পতি। কিন্তু এর মাঝেই জানা গেল, তাদের সেই সংসার টিকলো না। প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন টুটুল। নতুন সংসার পেতেছেন এই গায়ক। তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদের ১ বছরের মাথায় আবার বিয়ে করলেন তিনি।
এক বছর আগে তানিয়ার সঙ্গে তার বিয়েবিচ্ছেদ হয়েছে। তা উল্লেখ করে একটি গণমাধ্যমকে এস আই টুটুল বলেন—‘আমি আর তানিয়া ৫ বছর আলাদা ছিলাম। গত বছর আনুষ্ঠানিকভাবে আমাদের ডিভোর্স হয়। এরপর নিউ ইয়র্কে কনসার্টসহ নানা কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুইজনই যেহেতু সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’ এটা যোগ করো।
টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। তিনি বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন উপস্থাপক হিসেবে। সোনিয়ারও এটা দ্বিতীয় বিয়ে। নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত আছেন।
এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ (সোনিয়া)কে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
বিচ্ছেদের ব্যাপারে জানতে তানিয়া আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।