নতুন খবর দিলেন আফরান নিশো

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৭:৩৪ পিএম

নতুন খবর দিলেন আফরান নিশো

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ব্যতিক্রম কিছু গল্পে চমৎকার সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেণ তিনি। বিশেষ করে রোমান্টিক গল্পের নায়ক হিসেবে নিশো এখন নির্মাতাদের সেরা পছন্দ। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। তাই নাটক-টেলিফিল্মে তার ব্যস্ততা বেড়েই চলছে। তিনি নিয়মিত কাজ করছেন ওটিটিতেও।

এই অভিনেতা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় কোমল পানীয় স্প্রাইটের সঙ্গে। এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো।

জনপ্রিয় এই অভিনেতার সাথে স্প্রাইটের এই চুক্তি ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে।

স্প্রাইটের হয়ে নতুন একটি টিভি বিজ্ঞাপনের পাশাপাশি কোমল পানীয় ব্র্যান্ডটির নতুন ক্যাম্পেইন ‘জাস্ট কুল থাকো’-তেও তিনি অংশ নেবেন।

নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করার প্রসঙ্গে নিশো বলেন, “স্প্রাইট শৈশব থেকে আমার অত্যন্ত পছন্দের একটি কোমল পানীয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। স্প্রাইটের সাথে আগামী দিনের কাজগুলো নিয়ে আমি অনেক আগ্রহী। আশা করছি, আমাদের দর্শকরা শিগগির এগুলো দেখতে পাবেন এবং উপভোগ করবেন।”

Link copied!