গত বছরের প্রায় পুরোটা সময়জুড়ে নানা বিতর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত নতুন বছরটা ভালভাবে থাকতে চাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।২০২১ সালে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও দায়ের হলেও নতুন বছরে আর মামলা নয় বরং ভালোবাসা চান বলিউডের এই ‘কুইন’।

আনন্দবাজারসহ ভারতীয় বেশ কয়েূকটি গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন বছরের প্রথম দিনই রাহু-কেতুর মন্দিরে গিয়ে পূজা করেছেন কঙ্গনা। ইনস্টাগ্রামে তথ্যটি নিজেই জানিয়েছেন ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।
পূজারত অবস্থার একটি ছবি পোস্ট করে কঙ্গনা রাণৌত লিখেছেন, ‘বিশ্বে একটি মাত্র রাহু ও কেতু মন্দির রয়েছে, এটি তিরুপতি বালাজি মন্দিরের কাছে। সেখানে একটু পূজা দিলাম, খুবই তাৎপর্যপূর্ণ স্থান। শত্রুদের হয়ে প্রার্থনা করতে গিয়েছিলাম। এই বছর মামলা কম, প্রেমপত্র বেশি চাই।’

গত বছর পশ্চিমবঙ্গের নির্বাচন, কৃষি বিল প্রত্যাহারসহ নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন কঙ্গনা রাণৌত। বাংলাদেশের বিজয় দিবস নিয়েও তিনি ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।বেশ কিছু বিতর্কিত বিষয়ের জন্য মন্তব্য করায় মাইক্রোব্লগিং সাইট টুইটার থেকে তার অ্যাকাউন্ট ডিলিট করে কর্তৃপক্ষ।
কঙ্গনা মিডিয়াতে সৎ মতামত প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত হয়েছেন। শুধু তাই নয় নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে প্রবেশ করা এই অভিনেত্রীরঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘থালাইভি’ সিনেমাটি।

নতুন বেছরে ‘ধাকড়’, ‘তেজাস’, ‘অপরাজিত অযোধ্যা’, ‘দ্য ইনকারনেশন: সীতা’, ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব ডিড্ডা’ ও ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে।