নতুন বছরে শাকিবের প্রমিজ: এখন থেকে বেস্ট সিনেমা করবো

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৩, ০৪:৩৩ পিএম

নতুন বছরে শাকিবের প্রমিজ: এখন থেকে বেস্ট সিনেমা করবো

বছরের প্রথমদিনে সকলেই সারাবছর এগিয়ে যাওয়া রোডম্যাপ তৈরি করছে। পিছিয়ে নেই বাংলাদেশের শোবিজ তারকারাও। ঢালিউডের সুপারস্টার শাকিব খানও অতীতের গ্ল্যানি মুছে চলতি বছর তাঁর কাজ দিয়ে এগিয়ে যাওয়া ছক কষছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন শাকিব।

নতুন বছরের শুরুতেই ভক্তদের জানিয়ে দিয়েছেন, এখন থেকে সেরা সব সিনেমা উপহার দেবেন। শাকিব বলেন, ‘নতুন সূর্য, নতুন দিনের সাথে জীবনকেও নতুন করে সাজাবো এবং প্রমিজ করছি কঠোর পরিশ্রম করে ভক্তদের জন্য সেরা সব কাজ করবো।’

শাকিব অভিনীত মুক্তির অপেক্ষায় আছে নতুন ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। তপু খানের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে চলতি বছর ঈদুল ফিতরে। আরও মুক্তির অপেক্ষায় আছে আগুন, অন্তরাত্মা।

এ বছরে শাকিব শুটিং করবেন নিজের প্রযোজিত মায়া, শের খান, প্রেমিক। শুটিংয়ের অপেক্ষায় আরও আছে রাজকুমার। পাশাপাশি এ বছর ইন্ডিয়ান ছবিতেও দেখা যেতে পারে ঢাকাই ছবির এই কিং খানকে।

Link copied!