নতুন রূপে অর্জুন রামপাল, অন্তর্জালে তোলপাড়

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২১, ০৯:০৪ পিএম

নতুন রূপে অর্জুন রামপাল, অন্তর্জালে তোলপাড়

অন্তর্জালে তোলপাড় ফেলে দিয়েছে বলিউডের 'ড্যাশিং হিরো' অর্জুন রামপাল। শুক্রবার (১৮ জুন) ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেন অর্জুন। আর তা নিয়েই শুরু হয়ে যায় আলোচনা।

কিছুদিনের মধ্যেই শুরু হবে অর্জুনের নতুন মুভি 'ধাকার'-এর কাজ। আর সে কারণেই প্লাটিনাম সাদা রঙের চুল ও দাঁড়ি নিয়ে হাজির হয়েছেন তিনি। স্পাই-অ্যাকশন-থ্রিলার জেনারের এই মুভিতে অর্জুন রামপালকে নতুন আঙ্গিকে অ্যাকশনে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য অন্তর্জাল জগতে (ইন্টারনেটে) তার এই ছবি প্রকাশের পর পর বেশ দ্রুত ছড়িয়ে যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউডের এই তারকার অনুসারীরা এই নতুন 'লুক' নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন রামপালকে।

ইনস্টগ্রামে করা পোস্টে রামপাল লেখেন, 'চলচ্চিত্রে চ্যালেঞ্জিং এক চরিত্রে আসছি, তাই নিজের সর্বোচ্চটা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি তৈরিতে সহায়তার জন্য ধন্যবাদ ভাই @aalimhakim এবং স্বপ্নটিকে বোঝার জন্য ধন্যবাদ @razylivingtheblues । #Dhaakad #letsbeginagain'

রামপালের সঙ্গে এই মুভিতে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। এই চলচ্চিত্রের নির্মাতা রজনীশ ঘাই ইউরোপের বিভিন্ন স্থানে শ্যুটিং করবেন। সম্প্রতি করোনা থেকে সুস্থ হলেন রামপাল। তিনি সর্বশেষ 'জি৫' এর 'নেইল পলিস' মুভিতে অভিনয় করেছেন যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

Link copied!