নাচে মত্ত রণবীর, সঙ্গ দিলেন শ্রদ্ধা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২২, ১২:২৫ এএম

নাচে মত্ত রণবীর, সঙ্গ দিলেন শ্রদ্ধা

নতুন ‘কিছু’ সবসময়ই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। নতুন গান, সিনেমা নিয়ে সবারই কম-বেশি আগ্রহ থাকে। আর তা যদি হয় পছন্দের কন্ঠশিল্পী, অভিনেতা, অভিনেত্রী তাহলে তো কথাই নেই।

অবস্থা সেরকম দাঁড়িয়েছে। বড় পর্দায় যাদের অনেকবার দেখা গেছে বিভিন্ন চরিত্রে। ভীষণ প্রিয় দুই মুখ। কিন্তু একসঙ্গে আসেননি কখনও। সেটাই হতে যাচ্ছে এবার।

বলছি রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের কথা। লাভ রঞ্জন পরিচালিত নতুন ছবিতে (যার নাম অবশ্য ঠিক হয়নি) জুটি বেঁধেছেন রণবীর-শ্রদ্ধা।

ছবিতে শুধু রণবীর-শ্রদ্ধা নন। দেখা যাবে আরও এক নতুন জুটিকে। ছবিতে রণবীর কপূরের বাবা-মা হতে চলেছেন বনি কাপুর এবং ডিম্পল কাপাডিয়া। বনি এবং ডিম্পলের জুটিকেও বলিউডে প্রথমবার দেখা যাবে।

জানা গেছে, সিনেমার কাজ শুরু হয়েছিল ২০২০ সালে। করোনার কারণে সিনেমার নির্মাণকাজ স্থগিত হয়ে যায়। মুক্তির তারিখও একাধিকবার পিছিয়েছে। সিনেমার একটা বড় অংশের শুটিং হয়েছে দিল্লিতে। ২৩ মার্চ ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

ছবির সেট থেকেই ভাইরাল হয়েছে ভিডিও। সেই ভিডিওতে রণবীর আর শ্রদ্ধার লুক দেখে উৎফুল্ল ভক্তরা!

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, পুরনো দিনের বিরাট এক হাভেলিতে একটি রোম্যান্টিক গানের শ্যুট চলছে। এথনিক পোশাক পরা এই জুটি সেই রোম্যান্টিক ডান্স নম্বরের সঙ্গে চুটিয়ে নাচছেন হাভেলির বারান্দায়। নীলরঙা কুর্তায় রণবীরকে দেখে চোখ স্থির তার নারী-ভক্তদের। অন্যদিকে, হলুদ রঙের শাড়িতেও এক ঝলকের জন্য দেখা দিয়ে নজর করেছেন শ্রদ্ধাও। সেই ভিডিওতে দেখা গেল হাভেলির বারান্দায় সুরের সঙ্গে তাল রেখে নেচে চলা প্রায় শ'খানেক ব্যাক আপ ডান্সারদেরও। এই শ্যুটের মুহূর্ত ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে রণবীর-শ্রদ্ধার ভক্তরা। বহু প্রতীক্ষিত বলিউড ছবি এটি।

Link copied!