চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২২, ১২:২০ এএম

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমু নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নায়িকা সাদিয়া মির্জা গণমাধ্যমকে বলেন, কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। শিমু আপা রবিবার সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন।

Link copied!