নিজেকে সামলে চলি, আবেগের মুখোমুখি হই: কৃতি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ১১:৫০ এএম

নিজেকে সামলে চলি, আবেগের মুখোমুখি হই: কৃতি

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম ফিট অভিনেত্রী কৃতি শ্যানন। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজেকে ভাঙতে-গড়তে ভালবাসেন তিনি। চলতি বছরে মুক্তি পেয়েছিলবচ্চন পাণ্ডে সেই ছবিতে কৃতি শ্যানন অভিনীত চরিত্রটি যথেষ্ট প্রশংসিত হয় দর্শকমহলে। 

যদিও ১৮০ কোটি রুপি বাজেটের সিনেমা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। এটি মোট আয় করে ৭৩.১১ কোটি রুপি। এবার ব্যক্তিগত জীবনে ব্যর্থতা-আবেগের প্রভাব নিয়ে বলিউড হাঙ্গামার সঙ্গে খোলামেলা কথা বলেছেন কৃতি।

কথার শুরুতে কৃতি স্যানন বলেন—‘মনে মনে আমার রাগ হয়, আমি কাঁদি। একজন সাধারণ মানুষ যেমনটা করে আমিও তাই করি। বাইরে, পর্দায়, পত্রিকায়একজন নারীকে অনেক শক্তিশালী দেখা যায়। কিন্তু আমি মনে করি, আবেগের মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ।

কষ্ট পেলেও মানুষকে তা বুঝতে দেন না কৃতি। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন খুবই সাধারণ ছিলাম। যদি কষ্ট পেতাম তবে কাঁদতাম, যখন হাসি পেতো হাসতাম। লোকে কি বলল তা নিয়ে মাথা ঘামাতাম না। কিন্তু এখন বয়স বাড়ছে, ম্যাচিউর হচ্ছি। স্বাভাবিক কারণে মানুষের সামনে নিজেকে সামলে চলতে হয়। কোনো বিষয়ে আমি কতটা আক্রান্ত তা মানুষকে বুঝতে দিই না। এটাই আমার শক্তি।’ 

কোনো কারণে কান্না পেলে কারো সঙ্গে কথা বলেন না কৃতি। বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘কয়েক দিন চুপচাপ থাকলে স্তব্ধ হয়ে যাই! যখন আমার কান্না পায় তখন কারো সঙ্গে কথা বলতে মন চায় না। আমি কারো সঙ্গে কথা বলতেও চাই না। অথবা এমন একজন বন্ধুর সঙ্গে ফোন কলে থাকি যার সঙ্গে সব বলতে পারি।

বর্তমানে কৃতির ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যেবেধিয়াআদিপুরুষসিনেমার কাজ শেষ করেছেন তিনি।আদিপুরুষসিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এছাড়াগণপথশেহজাদাসিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Link copied!