নভেম্বর ১০, ২০২২, ১২:৪১ পিএম
আলোচিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দুটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। এই জুটির পর্দার রসায়নের বাইরে বাস্তবেও নাকি রোমান্স জমে উঠেছে বেশ। ঢালিউড পাড়ায় এই গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে। গুঞ্জনের পালে আরও বেশি হাওয়া লাগালেন শরিফুল রাজের স্ত্রী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নিজেই।
গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে পরীমনি তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন। যে পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। পরীমনি একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্কবাণী দিয়েছেন।
পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!'
এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’