জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৭:০১ পিএম

জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা

অবশেষে দায়িত্ব নিতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড ৷ তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।

আজ সন্ধায় এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আজ শনিবার বিকেল ৫টায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধির অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।

এখানে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান, অভিযোগকারী নিপুণ, নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

Link copied!