ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে পদ্মা সেতু পার হতে টোল দেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়ে বাড়িতে আসলাম। আমরা দক্ষিণ বাংলার মানুষ সত্যিই ভাগ্যবান।’
পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বৃহস্পতিবার রাতে ফেসবুকে আরেকটি পোস্ট দেন জায়েদ খান। পিরোজপুরে চেক-ইন দিয়ে তিনি লিখেছেন, ‘প্রাণের শহর’।
প্রসঙ্গত, বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। গত ২৬ জুন ভোর ৬টা থেকে সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই সেতুকে এক নজর দেখতে দেশের নানা প্রান্ত থেকে অনেকেই ছুটে গিয়েছেন। এখনও অনেকেই যাচ্ছেন। সেতুর কারণে দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হয়েছে। কমেছে সময়ের ব্যবধান।