পরী এসেই বদলে দিয়েছে রাজের জীবন!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৭:০১ পিএম

পরী এসেই বদলে দিয়েছে রাজের জীবন!

'তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবন পুরোপুরি বদলে গেছে। বিয়ের দিন থেকেই আমাদের জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হয়।' চিত্রনায়িকা পরীমণিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় রাজের পোস্ট।

বুধবার শরিফুল রাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে রাজ লিখেন, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবন পুরোপুরি বদলে গেছে। বিয়ের দিন থেকেই আমাদের জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হয়। সেদিন আমাদের ভালোবাসা আরও বেশি পরিপূর্ণ ও শক্তিশালী হয়।

3

রাজ আরও লেখেন, ‘তোমার প্রশংসা করে শেষ করা যাবে না। তোমার উপস্থিতি ও ভালোবাসা আমার জীবনকে স্বর্গ বানিয়েছে। এজন্য পরীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। এ মাসেই রাজ-পরীর ঘর আলো করে আসবে তাদের প্রথম সন্তান। বাবা-মা হওয়ার আনন্দ বেশ উচ্ছ্বাসের সাথেই উপভোগ করছেন এই দম্পতি। অনাগত সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ-পরীর সরব উপস্থিতিই তা আরো জানান দেয়।

উল্লেখ্য, ‘গুণিণ’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরীর প্রেমে হয়। এরপর সাত দিনের মাথায় প্রেমকে তারা পরিণয়ে পরিণত করেন।

Link copied!