পরীমণি-রাজের ছেলের নাম কি?

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২২, ০৯:১০ পিএম

পরীমণি-রাজের ছেলের নাম কি?

মা-বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। জন্মের পরই ভক্তমহলে তাদের সন্তানের নাম জানার আগ্রহের শেষ নেই।

নিজের অনাগত সন্তানের নাম চলতি জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সে সময় পরীমণি বলেছিলেন, পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তাদের ছেলের নাম হবে ‘রাজ্য’।

Link copied!