পরীমণির মুক্তিলাভ: পাশে আছেন কি চলচ্চিত্র শিল্পীরা?

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২১, ০৬:০৬ পিএম

পরীমণির মুক্তিলাভ: পাশে আছেন কি চলচ্চিত্র শিল্পীরা?

কারবাসের পর বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় জামিনে মুক্তিলাভ করেন বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মণি। মুক্তির সময় কারা ফটকের সামনে উৎসুক জনতা ও গনমাধ্যমকর্মীদের ভীড় থাকলেও সেখানে উপস্থিতি ছিল না পরীমণির চলচ্চিত্র জগতের কোন সহকর্মীর। তবে পরীর মুক্তিতে নাকি সন্তুষ্ট শিল্পীরা।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমার মা হাসপাতালে ভর্তি, তাই ইচ্ছা থাকলেও যেতে পারিনি। সভাপতি মিশা ভাই ঢাকার বাইরে শুটিং করছেন। তবে পরীমনি কারাগার থেকে মুক্তি পাওয়ায় একজন শিল্পী হিসেবে আমি স্বস্তি প্রকাশ করছি। সংগঠনের কেউ যাওয়াটাই কি সবকিছু? এটা বড় কথা নয়। আমরা তার পাশে আছি’।

অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত,  পরী মণি যেন আর বিপথে না যায় সেই আশাবাদ ব্যক্ত করেন। পরিচালক এম এন ইস্পাহানী ফেসবুক স্ট্যাটসের মাধ্যমে জানান, ‘পরী মণি, আরো বড় স্টার হয়ে বের হলো’। তার এই স্ট্যাটাসের মাধ্যমে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে, পরীমণির জামিনে মুক্তি প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন।

 

 

Link copied!