আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রায় এক মাস পর গত গত মঙ্গলবার ‘মুখোশ’ নামে একটি চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নেন। কিন্তু অসুস্থতার কারণে শেষ পর্যন্ত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যেতে হলো আলোচিত এই নায়িকাকে।
রবিবার (১২ সেপ্টেম্বর) পরীমনি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। এর আগেই কারাগার থেকে মুক্ত হওয়ার পর পরীমনির আইনজীবী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সুস্থতার জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
রবিবার বিকালে পরীমনি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যে হাসপাতালে তিনি গেছেন, সেটির লোকেশনও ট্যাগ করেছেন। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’
এর আগে পরীমনি জানিয়েছিলেন, কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তিনি। জ্বরও আছে। উল্লেখ্য, পরীমনির ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) আছে তিনি নিজেই এর আগে জানিয়েছিলেন। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এই রোগের চিকিৎসার জন্য তাকে ভারতে গিয়েও চিকিৎসা নিতে হয়েছে।